Popular Post

ওয়েবসাইট ডিজাইনের কাজে যে বিষয়গুলো মাথাতে রাখা উচিত

By : Pradip
বর্তমান যুগে যে কোন ব্যবসা’র সাফল্য অনেকাংশে নির্ভর করে ওয়েব সাইটের উপর। কারণ বিশ্ব এখন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চলছে। তবে ওয়েবসাইট এর কথা আসলেই প্রথমেই ভাবতে হবে সাইটটির আউটলুক, অর্থাৎ ডিজাইন কেমন হবে? তখনই ছুটতে হয় কোন গ্রাফিক্স ডিজাইনারের কাছে। তবে ওয়েবসাইটের ডিজাইনের দিকে তাকাতে গিয়ে আসল উদ্দেশ্য, অর্থাৎ ব্যবসাতে তো  আর মার খাওয়া যাবে না।
ওয়েব সাইট কোন আর্ট গ্যালারি নয়, এটি একটি ইন্টারফেস, যার সমন্বয় ঘটে ৪টি বিষয় নিয়ে, কপিরাইটিং, টাইপোগ্রাফি, লে আউট এবং আর্ট। যেখানে শুধু মাত্র নান্দনিক সৌন্দর্যই না, কন্টেন্ট এর সহজ ও সাবলীল সংযোগ ঘটানো হয়। সে কারনেই কিছু কিছু ব্যাপারে ওয়েবসাইটের মালিককে খেয়াল রাখতে হবে, কারন ওয়েব ডিজাইনার রা সেগুলো কখনোই আপনাকে জানাবে না। আপনার নিজেকেই জানতে হবে সেগুলো, তাই আপনার সুবিধার্থেই সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করবো।

পুরো লেখাটি লিখেছেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের এসইও কোর্সের স্টুডেন্ট ইফাত শারমিন আপু। ব্লগিংয়ের অ্যাসাইনমেন্ট হিসেবে লেখাটি লিখেছেন, লেখাটি অনেক ভাল হয়েছে। সেজন্য সবার সাথে শেয়ার করলাম।

১. প্রথমেই ঠিক করে নিন আপনার উদ্দেশ্য:

প্রথমেই ঠিক করতে হবে আপনার ওয়েবসাইটের উদ্দেশ্য কী? কারন উদ্দেশ্যের উপর ভিত্তি করেই ওয়েব ডিজাইন করতে হয়। আপনার উদ্দেশ্য যদি হয় গ্রাফিক ডিজাইন এর প্রচার করা, তাহলে ওয়েব সাইটের ডিজাইন্টিও হওয়া উচিত খুব মনোরম। আবার আপনার উদ্দেশ্য যদি হয় ওয়েব সাইটের এর মাধ্যমে টুরিস্টদের দৃষ্টি আকর্ষন করা, তাহলেও আপনার ওয়েব ডিজাইনটি হতে পারে নান্দনিক ও চমৎকার ডিজাইনের।
তবে সব ক্ষেত্রে দৃষ্টিনন্দন ডিজাইন আপনার ব্যাবসার সাফল্য বয়ে আনতে পারবে না। সুন্দর ডিজাইন দৃষ্টি কাড়তে পারে, কিন্তু ব্যাবসায় সফলতা বয়ে আনতে পারেনা। বিশ্বের  বড় বড় ওয়েবসাইটগুলোর দিকে তাকালে আমরা দেখব যে সেগুলোর ডিজাইন একেবারেই সাধারণ,
যেমন, Google.com
google
খুব সাধারন এই ডিজাইন্টি দিয়েই ওরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট গুলোর টপে আছে।
এখানে প্রাধান্য দেয়া হয়েছে ভিসিটর দের চাহিদার উপর, তারা কি চায়, কি খুঁজবে বা কোন কোন ব্যাপার গুলো তাদের বেশী দরকার, সেভাবেই এটিকে সাজানো হয়েছে। দৃষ্টি আকর্ষন করবে, বা চোখ কে আটকে দিবে, এমন ডিজাইন তাদের কাছে মূল্যহীন মনে হয়েছে।
একই উদাহরন দেয়া যায় FaceBook এর বেলাতেও।
Untitled-2
এর উদ্দেশ্য ছিল একটি কমিউনিটি গঠন করা, তার জন্যে ডিজাইন নয়, ইউজার ইন্টারফেস কে তারা প্রাধান্য দিয়েছেন।আর সে কারনেই এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি সাইট।

২. বারবার ডিজাইন চেঞ্জ করা আসলেই কি খুব প্রয়োজন?

প্রথমেই বলেছি, আপনি আগে ঠিক করে নিন আপনার ওয়েব সাইটের উদ্দেশ্য কী হবে, সে অনুযায়ীই ডিজাইন করুন। বার বার সেই ডিজাইন চেঞ্জ করা অনেক ব্যয় বহুল ও সময়ের অপব্যবহার। একটি লাইভ ওয়েবসাইট কে রিডিজাইন করতে যাওয়া মানে ইউজারদের কে অনেক ক্ষেত্রে কনফিউজড করে দেয়া। শুধু তাই নয়, এমন তো হতে পারে, রিডিজাইনের কারনেই আপনি আপনার টার্গেটেড মার্কেট হারাতে পারেন, কপিরাইটের সমস্যায়ও পড়তে পারেন। সুতরাং বড় ধরনের কোন প্রব্লেমে না পড়লে ওয়েবসাইটের রি ডিজাইন করা থেকে বিরত থাকুন।

৩।মাত্রাতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকুনঃ

যে কোন ব্যবসা শুরু করতে গেলেই প্রথমে একটি ওয়েবসাইটের দরকার হয়। তবে অনেককেই দেখা যায় ওয়েবসাইটের পিছনে প্রচুর টাকা ব্যয় করেন, এটা মোটেই ঠিক না। একটি ওয়েবসাইটের পিছনেই যদি আপনি আপনার সর্বস্ব ব্যয় করেন, তাহলে পরবর্তিতে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হবেন, কোন সন্দেহ নাই।
অনেক ডিজাইনার রা আছে, যারা আপনাকে বিভ্রান্ত করে গলা কাটা একটা রেট জানিয়ে দেবে আপনাকে, তবে আপনার উচিত আরও যাচাই করা, বিভিন্ন ডিজাইনারদের কাছে যাওয়া। ডিজাইনার কে জানিয়ে দিন আপানার উদ্দেশ্য, ডিজাইন এবং বাজেট। সেগুলো শুনে যারা কাজ করতে আগ্রহী হবে, তাদের দিয়েই কাজ করান। উচ্চ রেট দিলেই যে ভাল কাজ করবে, এমনটি ভাবা ঠিক না।
আর আজকাল অনেক ফ্রি টেমপ্লেট পাওা যায়, সেগুলো এডিট করেও আপনি খুব কম খরচে আপনার ওয়েবসাইট টি করে নিতে পারেন।

৪। ওয়েবসাইট মেইন্টেনিং করার ক্ষেত্রেঃ

ওয়েবসাইট মেইন্টেনিং করার ক্ষেত্রেও আপনার সজাগ অ সতর্ক হওয়া প্রয়োজন। অনেক ওয়েব ডেভেলপ বা ডিজাইনাররা এর জন্যে আপনাকে আকাশ চুম্বী একটা রেট ধরিয়ে দেবে, যা গ্রহন করা একেবারেই বোকামি। কারন আজকাল ওয়েব হোস্টিং বা কন্টেন্ট মেনেজমেন্টের জন্যে অনেক কোম্পানি বা লোকজন রেডি হয়ে আছে,  তাদের কে খুঁজে বের করুন, সময় নিন, অর্থ বাঁচান।

৫। সম্পুর্ণ ইউনিক হতে গিয়ে অস্বাভাবিক ডিজাইন করে বসবেন নাঃ


ওয়েবসাইটের কিছু কমন ব্যাপার আছে, সেগুলোর কাছা কাছি থাকতে হয়, সবাইকেই। এখন আপনি যদি সবার থেকে আলাদা হতে গিয়ে এমন ডিজাইন করলেন, যা একেবারেই উলটে দিল সব কিছু, লোগো উপরের দান দিকে না বসিয়ে, অন্য জায়গায় বসলো, ন্যাভিগেশন বার ভিসিটর রা খুজেই পেলো ন, তাহলে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশী আপনার ।
সুতরাং ওয়েব এর নীতিমালা এবং ইউজারদের সহজতর ব্যবহারের কথা বিবেচনা করেই ওয়েব সাইটের ডিজাইন্টি করা উচিত।

৬। ডিজাইন হওয়া উচিত ব্র্যান্ড এর পরিচয় ভিত্তিকঃ

ডেভেলপার অনেক দক্ষ হওয়া সত্বেও তাকে আপনার ব্রান্ডের পরিচিতি না দিলে সে সাইটের ডিজাইনে তা ফুটিয়ে তুলতে পারবে না। এমন ডিজাইনার কে হায়ার করতে হবে, যিনি দক্ষতার সাথে ওয়েব ডিজাইনে আপনার ব্র্যান্ডের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে পারবেন। তা নাহলে তা ভুল পথে এগিয়ে যাবে, আপ্নিও আপনার স্বার্থ হাসিল করতে অর্থাৎ ব্যবসায় লাভবান হতে পারবেন না।

৭। ডিজাইনকে কেবল ফটোশপ দিয়ে নয়, সাইকোলজির দিক দিয়েও ভাবতে হবেঃ

বড় বড় ওয়েবসাইট গুলো কেবল দৃষ্টি গ্রাহ্য ডিজাইন নয়, তার ইউজারদের আচরনের দিকটি মাথায় রেখে ডিজাইন করে থাকে। ওয়েবসাইট টি যদি হয় শিশুদের জন্যে, তাহলে তার কালার সিলেকশন, ফন্ট বা টেক্সট স্টাইল, টাইপও শিশুদের উপযোগীই হতে হবে।
আবার সাইটটি যদি হয় চিকিৎসা বিষয়ক, তাহলে তার কালার, ফন্ট হবে একেবারেই অন্যরকম, অর্থাৎ খুব সাদা মাটা।

৮.কালার এর ব্যাপারে জ্ঞান থাকা বাঞ্ছনীয়ঃ

ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালারের ব্যাপারে সতর্ক থাকা উচিত। টেক্সট বা ফন্টের কালার যেন এমন হয়, যাতে ভিসিটরদের পড়তে কোনরকম প্রব্লেম না হয়। ভিসিটর যদি পড়তে না পারেন, তাহলে বিরক্ত হয়ে আপানার ওয়েবসাইটে থাকবে না, যা আপনার লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াবে।

৯। ইমেজ সিলেকশনঃ

আপনার ওয়েবসাইটে যেন এমন কোন ইমেজ না দেয়া হয়, যা আপনার ব্রান্ডের সাথে রিলেটেড নয়। ভিন্নধর্মী ইমেজ দেয়া মানেই হলো টার্গেটেড ক্লায়েন্ট কে হারানো।
সুতরাং, সব কিছু ডিজাইনার বা ডেভেলপারের হাতে ছেড়ে না দিয়ে এই ব্যাপারগুলো আপনি আপনার নিজের মত করে করুন। আর এগুলো জানা খুব একটা কঠিন বিষয় নয়, আপনি একটু গুগলে ঘুরা ঘুরি করলেই এসব বিষয়ে ভালো ধারণা লাভ করতে পারবেন।
পোস্টটি পূর্বে প্রকাশিত লিংকঃ জেনেসিস ব্লগ
ওয়েবডিজাইন সম্পর্কিত কোন সহযোগিতার জন্য, ফেসবুকগ্রুপে এসে প্রশ্ন করুন।

আপনার ব্লগের ব্যাকআপ রাখার পদ্ধতি জেনে নিন

By : Pradip
আজ আমরা জানবো কিভাবে ব্লগার.কম এর ব্লগের ব্যাকআপ রেখে দেয়া যায়। আমরা যে পদ্ধতিতে ব্যাকআপ নেব, তার জন্য আলাদা কোন সফটওয়ার ইনস্টল করতে হবে না। কিংবা আলাদাভাবে কোন বিষয়ে অভিজ্ঞতা লাগবে না। ব্লগারের ডিফল্ট সুবিধা ব্যবহার করেই ব্লগের যাবতীয় পোস্ট এবং মন্তব্যগুলোর ব্যাকআপ নিয়ে নিতে পারবো। তাহলে আসুন জেনে নিই ব্লগস্পট ব্লগের ব্যাকআপ নেয়ার পদ্ধতিঃ
ব্লগার.কম এ লগইন হয়ে নিন।
এবার ড্যাশবোর্ড থেকে Settings এ চলে যান।
এখানে Basic অপশনে দেখুন Export Blog লেখা আছে। এখানে ক্লিক করুন।
[ছবি: 6fFn3.png]
Export Blog লেখা লিংকে ক্লিক করলে নিচের ছবির মতো একটি পেজ আসবে।
[ছবি: aiWBb.png]
তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন , ব্যস হয়ে গেলো ব্লগের ব্যাকআপ .

অসম্ভব সুন্দর একটি প্রোফেশনাল ব্লোগার টেমপ্লেট যা আপনার ভালো লাগবেই ।

By : Pradip
টেকটিউন্স এ দেশের সব অভিজ্ঞ টিউনার দের অবস্থান, তাই এখানে টিউন করা সাহস পাইনা খুব একটা । তবুও সাহস করে পোষ্ট টা লিখতে বসলাম ।

আজ-কাল প্রায় সবার ই ব্লোগ আছে, কিন্তু অনেকেই সুন্দর করে সাজাইতে পারেনা, তাদের জন্য নিয়ে এলাম অসম্ভব সুন্দর একটি টেমপ্লেট । আমি শিওর আপনাদের ভালো লাগবেই। নিচে একটা ডেমো দিলাম ।

 8-)   ডেমো  8-)


আমি ১০০% শিওর আপনার এই টেমপ্লেট টা ভালো লাগবে, এইটা দিয়ে আপনি মুভি, অডিও, ভিডিও ডাউনলোড, ফটো হোস্টিং সাইট বানাতে পারেন ।
টেমপ্লেট টি ডাইরেক্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অথবা নিচের ডাউনলোড লেখায় ক্লিক করুন ।


 ডাউনলোড 



এবার টেমপ্লেট সেট করার পালা ।
অনেকেই টেমপ্লেট ইন্সটল করতে পারেনা। তাদের জ্ঞ্যতার্থে নিচে প্রসেস টা জানিয়ে দিলাম ।

টেমপ্লেট সেট করতে প্রথমে আপনার ব্লগার ড্যাসবোর্ড এ দিয়ে "টেমপ্লেট" এ যান। "ব্যাক আপ/পুনরুদ্ধার" এ ক্লিক করুন ।


এবার choose file এ ক্লিক করে ফাইল টি সিলেক্ট করুন ।

টেমপ্লেট টি আনরার করে শুধু xml ফাইল টি সিলেক্ট করে আপলোড করে দিতে হবে ।


ব্যস! কাজ শেষ । পেজ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর আপনার সাইট টি দেখেন, টেমপ্লেট সেট হয়ে গেছে ।


ধন্যবাদ কষ্ট করে পোষ্ট টি পরার জন্য । ভুল হয়ে ধরিয়ে দিবেন, আমি নিজেকে সংশোধন করে নিবো ।

আপনার ব্লগস্পট ব্লগে টুইটার floating “follow us” ব্যাডেজ যোগ করুন(নতুনদের জন্য)

By : Pradip
আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ব্লগস্পট সাইটে
টুইটার floating "follow us'' ব্যাডেজ যোগ  করতে হয়।
প্রথমে dashboard >design>page layout এ যান।
সিলেক্ট করুন Add a Gadget > Html Javascript
তাহলে নিচের মত একটি পেইজ খুলবে

এখন উপরের দেখানো স্থানে নিচের কোডটি কপি করে পেষ্ট করুন।।
<!-- twitter follow badge code starts -->
<script src='http://yourjavascript.com/22124301811/btsnts_twitter_badjet.js' type='text/javascript'></script><script type='text/javascript' charset='utf-8'><!--
tfb.account = 'NAEEM_2021';
tfb.label = 'follow-us';
tfb.color = '#35ccff';
tfb.side = 'r';
tfb.top = 136;
tfb.showbadge();
--></script>
<!-- end of twitter follow badge -->
বিঃদ্রঃ-টাইটেল এর স্থানে কিছু লিখবেন না।।এবং NAEEM_2021 এর স্থানে আপনার টুইটার ইউজার নেমটা দিন।।

ভিজিটরদের তাক লাগাতে ব্লগার সাইটে খুব সহজেই যোগ করে নিন মনোমুদ্ধকর পেইজ লোডিং ইফেক্ট!

By : Pradip
সুপ্রিয় টেকটিউন্স কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। আজকের টিউনে আপনাদেরকে ব্লগারের একটি উইগেট অপশন নিয়ে আলোচনা করব যা টিউনের শিরোনামে জুড়ে দিয়েছি।

বর্তমানে ফ্রি ব্লগিং হিসাবে ইউজারদের মধ্যে একটি জনপ্রিয় প্লাটফর্ম হচ্ছে ব্লগস্পট। ব্লগারে এইচটিএমএল কিংবা উইগেট সম্পর্কে যতবেশী আপনার ধারনা থাকবে, ঠিক ততবেশী নিজের সাইটকে দৃষ্টি নন্দন করতে পারবেন। যাইহোক আপনার ব্লগ সাইটি লোড হতে কিংবা এক পৃষ্ঠা হতে অন্য পৃষ্ঠাতে যেতে যদি দারুন একটি লোডিং ইফেক্ট যোগ করে দিতে পারেন তাহলে আরো  দৃষ্টি আকর্ষণ করবে ভিজিটরদের নিকট।  তাহলে জেনে নেওয়া যাক কিভাবে কাজটি করবেন?

১ম প্রক্রিয়া

১। প্রথমে আপনার ব্লগার সাইটে লগইন করুন।
২। টেমপ্লেটের এডিট অপশনে গিয়ে সার্চ করুন </head> (এখানে আপনাকে গুগলের জাভাস্ক্রীপ্ট অপশন যোগ করতে হবে)
৩। </head> অংশটি পাইলে এর ঠিক উপরে নিচের কোডটি যুক্ত করুন:
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/2.1.1/jquery.min.js" type="text/javascript"></script>
(বি:দ্র- যদি পূর্বে এটি সংযুক্ত থাকে তাহলে নতুন করে যোগ করার দরকার নাই)

২য় প্রক্রিয়া

১। পূনরায়  search করুন </body>

এই লেখাটি পাইলে ঠিক উপরে নিচের কোডগুলো যোগ করুন-
<style>
#nbl-page-loader {
position: fixed!important;
top: 0;
right: 0;
bottom: 0;
left: 0;
z-index: 9999;
background:#fff url('http://2.bp.blogspot.com/-kIrasdB82T0/U6eA_bnDmlI/AAAAAAAADzw/UUio00Tw4gM/s1600/Loader2.gif') no-repeat 50% 50%;color:#fcfcfc;padding:1em 1.2em;display:none;}
color: #FFF;
display: none;
font: 0/0 a;
text-shadow: none;
padding: 1em 1.2em;
opacity: 0.5;
}
</style>
<script type='text/javascript'>
//<![CDATA[
$(document.body).append('<div id="nbl-page-loader">Loading...</div>');
$(window).on("beforeunload", function() {
// ... Show the Animation `.fadeIn()`
$('#nbl-page-loader').fadeIn(1000).delay(6000).fadeOut(1000);
});
//]]>
</script>
(উল্লেখ্য কোড যোগ করার পর তা টেমপ্লেটটি সেইভ  করতে হবে।) > ব্যাস এবার কাজের ফলাফলটি নিজেই যাচাই করুন এবং ডেমো প্রিভিউ দেখুন এখানে)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-০১] :: ফোরাম পোস্টিং-০১

By : Pradip
আসসালামালাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আমি আমার জীবনে এই প্রথম টিউন করসি। জানিনা কেমন লাগবে আপনাদের। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং জানাবেন। যাই হোক আপনাদের কাছে আমি নতুন একটা পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফোরাম পোস্টিং করতে হই।
প্রথমে আপনি যে কোন একটি ফরম এ যাবেন। ধরুন আমরা একটা ফোরাম http://www.adsenseforums.net/এই টাইতে গেলাম। এখানে আপনি প্রথমে একটা নতুন অ্যাকাউন্ট করুন। ইমেইল কনফার্ম করুন।এরপর লগইন করুন । নিচের পেজটার মত আসবে
এখানে আপনি অনেক গুলা টপিকস দেখতে পারবেন। এর মধ্যে “Introduction”  টপিকসটা খুজুন এবং ক্লিক করুন।
“Start New Topic” এ ক্লিক করুন ।

আপনি যেহেতু নতুন এই ফোরাম এ তাই এখানে কিছু লেখেন।

সাবমিট করুন ফোরামপোস্টিং হয়ে গেল। এইভাবে স্টার্ট করুন। এরপর বিভিন্ন টপিকস এর সম্পর্কে জানার বা বলার ইচ্ছা থাকলে পোস্ট করুন। এখন হচ্ছে আমাদের আসল কাজ। এই করে কি ভাবে আপনার ব্লগ বা ওয়েব সাইট প্রচার হবে। হ্যাঁ সেইটা এবার বলছি। আপনি এবার প্রোফাইল থেকে সেটিং এ যান।

এখান থেকে “Signature” বাটন এ ক্লিক করুন।

নিচের পেজটি আসবেঃ

এই বক্সে আপনার ব্লগ বা ওয়েব সাইট এর টাইটেল টি লিখুন।ধরুন টাইটেল"Entertainment World"। এখন এটা সম্পূর্ণ ব্লক করুন অথবা Ctrl+a চাপুন। নিচের ছবিটার মত দেখাবে।

এখানে উপরের টুলবার থেকে লিঙ্ক নামক একটা টুলবার পাবেন, ব্লক অবস্থাই লিঙ্ক নামক টুলবার এ ক্লিক করুন। তাহলে নিচের ছবিটার মত দেখাবেঃ

এখানে আপনার ব্লগ বা ওয়েব সাইট এর ঠিকানা দিন। এবং ওকে বাটন এ ক্লিক করুন। এবার নিচে সেভ বাটন এ ক্লিক করুন। হয়ে গেল আপনার ব্লগ বা ওয়েব সাইট এর প্রচার। এখন দেখেন আপনি যখন কোন পোস্ট করবেন তখনি আপনার পোস্ট এর নিচে লিঙ্কটা শো করবে । নিচের ছবিটার মত দেখাবেঃ

হয়ে গেল আমাদের ফোরাম পোস্টিং ।
ফোরাম পোস্টিং সম্পর্কে আলোচনা কেমন লাগল জানাতে কিন্তু ভুলেন না। যদি কোন প্রকার সমস্যাই পড়েন তাহলে আমদের ফেসবুক গ্রুপে এসে বলবেন।গ্রুপে আসার পূর্বে অবশ্যই গ্রুপের নীতিমালাটা পড়ে নিবেন। কারন আমাদের গ্রুপে খুব কড়াকড়ি ভাবে নিয়ম মেনে চলা হই। নীতিমালা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী ব্যান করা হয়।

ওডেস্ক মার্কেটপ্লেসে কাজ করবেন যেভাবে

By : Pradip
বিশ্বের অন্যতম সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক ডট কম (oDesk.com)। এখানে যে কেউ বিনামূল্যে রেজিস্ট্রেশন করে কাজ করতে পারেন। তবে কোনো কাজ করে যে টাকা পাবেন তার ১০ ভাগ টাকা ওডেস্ক চার্জ হিসেবে কেটে রেখে দেবে। যেমন- যদি ১০০ ডলারের কাজ করেন তাহলে আপনি পাবেন ৯০ ডলার।
ওডেস্কে কাজ করার আগে যা যা করবেন- প্রথমেই রেজিস্ট্রেশন করে একটি পোর্টফোলিও তৈরি করবেন। প্রোফাইল অংশে আপনার সব তথ্য সঠিকভাবে দিন। রেডিনেস টেস্ট দিয়ে পাস করুন। এতে করে আপনার প্রোফাইল ১০০ ভাগ হবে। যা কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার কাজে লাগবে।

- Copyright © ICT Students Forum - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -